রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হলো তৃণমূলের দলীয় পতাকা - The News Lion

রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হলো তৃণমূলের দলীয় পতাকা

 


দি নিউজ লায়নঃ    ফের শহরে তৃণমূলের ওপর আক্রমণ। শিলিগুড়িতে বিজেপির নির্বাচনী প্রার্থী ঘোষণা হতেই তৃণমূলকে নিশানায় রেখে একের পর এক  দুস্কৃতি কার্যকলাপ আছড়ে পড়ছে। কখনওবা রাতের অন্ধকারকে আশ্রয় করে তৃণমূলের নির্বাচনী কার্য্যালয়ের দলীয় ঝান্ডায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। কখনও প্রকাশ্যে দিবালোকে তৃনমূলের দেওয়াল লিখন গায়ের জোরে অনৈতিকে ভাবে চুনকাম করে দলীয় প্রতীক কেটে সেখানে গেরুয়া নেতৃত্বদের নির্দেশে বিজেপি লিখে দেওয়াল দখলে নেওয়া হচ্ছে। 


শনিবার শিলিগুড়ি সংযুক্ত ওয়ার্ড নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা তৃনমূলের প্রতীক কেটে দেওয়াল দখলের বিজেপির ভিডিও প্রকাশ্যে আসার পরই রবিবার ফের সদ্য প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের এই বিধানসভা এলাকার অন্তর্গত শিলিগুড়ি পুরনিগমের ৪২নাম্বার ওয়ার্ডে রাতের অন্ধকারে ঘাসফুল শিবিরের নির্বাচনী কার্য্যালয়ের পতাকা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এলাকার বাসিন্দা তৃনমূল কর্মী নীতিশ কুমার শা জানান আমরা রাত পর্যন্ত নির্বাচনী কার্য্যালয়ে কাজ করে ফিরি। 


তখন সমস্ত দলীয় পতাকা ঠিক ছিল। সকালে উঠে দেখি একএকটি দলীয় ঝান্ডা ধরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা এই প্রথম। আগুন থেকে এলাকায় বড় কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারতো। ৪২নাম্বার ওয়ার্ডের তৃনমূলের চেয়ারম্যান জিতেন পাল বলেন আমরা দার্জিলিং জেলা তৃণমূলের পাশাপাশি এই পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছি।ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এদিকে এই দুস্কৃতি কর্যকলাপের পেছনে ওই এলাকার বাম ও সংযুক্ত মোর্চার হাত রয়েছে বলেই সন্দেহ তৃনমূল কর্মীদের। 


তাদের মন্তব্য এই এলাকায় বিজেপির বুথে বসার কোনো ক্যাডার পর্যন্ত নেই। তাদের এখানে সংগঠন নেই কোনো। যার জেরেই সন্দেহের তীর গিয়ে পড়ছে সিপিএমের ওপর। কারন সিপিএমের প্রার্থী দীলিপ সিংকে পরপর হারতে হয়েছে প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের কাছে। কিছুদিন আগেও দেওয়াল দখল নিয়ে এলাকায় ঝামেলা করে দীলিপ সিংয়ের অনুগামীরা।পাশাপাশি তৃনমূলের এই নির্বাচনী কার্য্যালয়ের পাশেই থাকা বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার দলীয় পতাকাগুলি অবিকৃত অবস্থায় রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.